সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট মানছেন গিবস//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে ৪-১ ব্যবধানে হারিয়েছে বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রে এখন টাইগাররা। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবস তাই বাংলাদেশকেও বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভাবছেন।

তিনি মনে করেন, ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কাও ফেভারিট।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কোন দল ফেভারিট’ প্রশ্নের উত্তরে গিবস বলেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। তবে সেখানকার (বিশ্বকাপ ভেন্যু) কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে। শ্রীলঙ্কাও যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে। উইকেট টার্নিং হলে উইন্ডিজ খুব ভয়ানক হয়ে উঠবে বলে মনে হয় না। ‘

নিজের ফেভারিট তিন দল নিয়ে ৪৭ বছর বয়সী এ সাবেক প্রোটিয়া ক্রিকেটার বলেন, ‘পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই একটা বড় প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। এসব দলে বিরাট কোহলি, বাবর আজম, জস বাটলারের মতো ভালো ব্যাটসম্যান আছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। এজন্যই তারা আলাদা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট মানছেন গিবস//

আপডেট সময় : ০৬:০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১