সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আবারও ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়াল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণ ৪০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।

বুধবার দেশটিতে ৩৮ হাজার ৩৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। এর আগে মঙ্গলবার দেশটিতে ২৮ হাজার ২০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে দেশটিতে তিন কোটি ২০ লাখ ৭৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের। এক্ষেত্রে পরিস্থিতির খুব একটা উন্নতি না হলেও মৃত্যু সামান্য কমেছে। বুধবার মৃত্যু হয়েছিল ৪৯৭ জনের। এর আগে মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৩৭৩ জনের।

মঙ্গলবার দেশটিতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামে। সেদিন মৃত্যুও হয়েছিল তুলনামূলক কম। কিন্তু এর পর থেকে সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৫৫ লাখ ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৩৭ হাজার জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারও ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়াল।

আপডেট সময় : ০৮:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১