সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

সাকিব আবারও বিশ্বসেরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নাস্তানুবাদ করেছে বাংলাদেশ। টাইগাররা সিরিজ জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। অজিদের বিধ্বস্ত করতে দারুণ ভূমিকা রাখেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বল এবং ব্যাট হাতে করেছেন ধারাবাহিক পারফরমেন্স। আর এই পারফরমেন্সের পুরস্কারও জুটেছে সাকিবের।

ধারাবাহিক পারফরমেন্স বিবেচনায় এবার টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারের জায়গা পুনরুদ্ধার করলেন তিনি। টি-টোয়েন্টি ফরমেটে আবারও সবাইকে ছাড়িয়ে শীর্ষস্থানে অবস্থান এখন সাকিবের। আফগানিস্তানের মোহাম্মদ নবীকে সরিয়ে এক নম্বরে উঠে গেছেন তিনি। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৮৬। তার চেয়ে এক পয়েন্ট পেয়ে তালিকার দুই নম্বরে আছেন নবী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলাকালীন এই সিরিজে অনবদ্য রেকর্ডও গড়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান একই সঙ্গে ১ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলক অর্জন করেছেন। টি-টোয়েন্টি ফরমেটে এই কীর্তি নেই আর কারোরই।

অজিদের বিপক্ষে পুরো সিরিজে বল হাতে ছিলেন দুর্দান্ত। সিরিজের শেষ ম্যাচে ৩.২ ওভারে ১ মেডেন ও ৯ রানে নেন ৪ উইকেট। ব্যাটিংয়েও রেখেছেন ছোট ছোট অবদান। যা দলকে জেতানোয় ভূমিকা রাখে। সাকিবের এমন অবদানে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। চলতি সিরিজের পারফরমেন্স বিবেচনায় ২০১৭ সালের অক্টোবরের পর আবারও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছেন সাকিব।

সময়টা যেন দারুণ কাটছে সাকিবের। র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখলের পাশাপাশি জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। ভোটাভুটির মাধ্যমে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গেল জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাকিব দারুণ খেলেছেন। ওই সফরে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সাকিব।

এদিকে সাকিব ছাড়াও বোলারদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন মুস্তাফিজুর রহমানও। অজিদের বিপক্ষে ধারাবাহিকতার ফল হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ২০ ধাপ এগিয়ে মুস্তাফিজ উঠে এসেছেন সেরা দশে। তার রেটিং পয়েন্ট ৬১৯। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ৭ উইকেট নিয়েছেন ‌’দ্য ফিজ‌’।

৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি। অন্যদিকে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সেরা ব্যাটসম্যান হিসেবে আছেন ইংল্যান্ডের দাওয়িদ মালান। যার রেটিং পয়েন্ট ৮৪১।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিব আবারও বিশ্বসেরা।

আপডেট সময় : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১