সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

শেষ ম্যাচে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ!।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক,: পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ম্যাচটাতে সাকিব আল হাসানকে পাচ্ছে না স্বাগতিকরা। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির একটি বিশ্বস্ত সূত্র।

ওই সূত্রের দাবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়ে আজ রাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন সাকিব। বিষয়টা আগেই ফাঁস করতে চাচ্ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

জানা যায়, ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেও নিউজিল্যান্ড সিরিজের আগেই দেশে ফিরবেন এই তারকা ক্রিকেটার।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের ২৪ তারিখ ঢাকায় পা রাখবে কেন উইলিয়ামসন, টিম সাউদি, মার্টিন গাপটিলরা।

চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে ৮৮ রান করার পাশাপাশি ঘূর্ণি বোলিংয়ে ৩ উইকেট নেন সাকিব। ব্যতিক্রম ছিলেন গতকাল।

এদিন ২৬ বলের মোকাবেলায় ১ চারের মারে মাত্র ১৫ রান করেন এই ক্রিকেটার। এরপর ৪ ওভার বল করে ৫০ রান খরচ করে থাকেন উইকেটশূন্য।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ম্যাথু ওয়েডকে হারায় অস্ট্রেলিয়া।

সাকিবের করা ইনিংসের চতুর্থ ওভারে পাঁচ ছয়ের সাহায্যে ৩০ রান করেন ড্যারেন ক্রিশ্চিয়ান। যেটা কষ্ট দিয়েছে টাইগার ভক্তদের।

বল হাতে কৃপণতার পরিচয় দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন এই বাঁহাতি পেসার।

এর পাশাপাশি আলো ছড়িয়েছেন নাসুম আহমেদ, মাহেদি হাসান, শরিফুল ইসলামরাও।

এরপরও ৬ বল এবং তিন উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেষ ম্যাচে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ!।

আপডেট সময় : ১১:৪৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১