সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ভারি বৃষ্টির আভাস, বন্যার আশঙ্কা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বর্ষার শেষ সময়ে এসে সাগরে লঘুচাপের প্রবণতা বেড়েছে। এ সময় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় অধিকাংশ সময় মাঝারি থেকে ভারি বর্ষণও হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (০৩ আগস্ট) চট্টগ্রামে ১৯১ মিলিমিটার বর্ষণ হয়েছে। কক্সবাজারে হয়েছে ৯৯ মিলিমিটার বর্ষণ। বরিশালে হালকা বর্ষণ হলেও খুলনা বিভাগে মাঝারি ধরনের বর্ষণ হয়েছে।

জুলাই মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হয় সাগরে। যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেয়। এসময় ২৭ জুলাই টেকেনাফে সর্বোচ্চ বৃষ্টিপাত ৩২৮ মিলিমিটার রেকর্ড হয়।
অগাস্ট মাসেও দুটি মৌসুমী লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ভারি বর্ষণে উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু জায়গায় স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যা নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
তিনি আরও জানান, অগাস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এ মাসে মৌসুমী ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিরি সৃষ্টি হতে পারে।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
মৌসুমী বায়ুর প্রভাবে জুলাইয়ের শুরুতে সারা দেশে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হয়েছে। ২৭-৩০ জুলাই মৌসুমী নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশালের অনেক জায়গায় অতি ভারি বর্ষণ হয়। এ সময় চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে কক্সবাজারে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে।
আবহাওয়াবিদরা জানান, ১১ জুলাই, ২২ জুলাই ও ২৭ জুলাই সাগরে লঘুচাপ সৃষ্টি হয়। তার প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতাও বাড়ে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতে প্রবণতা অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ১৯১ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারি বৃষ্টির আভাস, বন্যার আশঙ্কা।

আপডেট সময় : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১