সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

চিত্রনায়িকা একা আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: রাজধানীর হাতিরঝিল থানার উলনের বাসা থেকে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা, কয়েক বোতল বিদেশি মদ ও গাজা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে তাকে আটক করা হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একার বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী। তিনি জাতীয় জরুরি সেবা (৯৯৯) নম্বরে অভিযোগ করেন। আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে তার বিরুদ্ধে দুইটি মামলার প্রস্তুতি চলছে। গৃহকর্মীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

নির্যাতিত গৃহকর্মীর স্বামী জানান, তার স্ত্রী হাজেরা বাসা-বাড়িতে ছুটা কাজ করেন। ওই নায়িকার বাসায় তিন মাস ধরে কাজ করছেন। বাসা চেঞ্জ করায় হাজেরাকে অতিরিক্ত সময় কাজ করতে বলেন একা। তাতে অস্বীকৃতি জানিয়ে হাজেরা তাকে বলেন, আগে বলতেন, তাহলে অন্য বাসাগুলোকে জানিয়ে আসতে পারতাম। এতে ক্ষিপ্ত একা বলেন, তোমার আর কাজ করতে হবে না। এসব কথার প্রেক্ষিতে হাজেরা তার বেতন চান। এতে নায়িকা একা রাগান্বিত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন।

প্রসঙ্গত, চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন একা। তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রঙিন রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘ধর’ ও ‘তেজি’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ছবি দুটিতে মান্না ছিল তার নায়ক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিত্রনায়িকা একা আটক।

আপডেট সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১