সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্বামী সন্তান রেখে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের অভিনয় বিয়ে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের অভিনয়ের পর ফাঁদে ফেলে বিয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে মোছা. শাহানাজ পারভীন ওরফে সানু (৩৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার নারীর স্বামী সৌদি আরব প্রবাসী। তার ২১ বছরের একটি কন্যাসন্তান ও দুই ছেলেসন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি এবং স্বামীই তাদের ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন। এরপরও স্বামীর অনুপস্থিতিতে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ উপার্জনকে পেশা হিসেবে বেছে নেন শাহানাজ পারভীন। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এ প্রতারক নারী প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে দাবি করছে র‍্যাব।

রোববার (১৮ জুলাই) র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাজধানীর ডেমরা এলাকায় র‌্যাব-৩ এর একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে প্রতারক শাহানাজ পারভীন ওরফে সানুকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে তিনটি জাল এনআইডি, তিনটি জন্মনিবন্ধনের কপি, বিভিন্ন নামীয় তিনটি ব্যাংক অ্যাকাউন্টের চেকবই, একটি নিকাহনামা, বিভিন্ন ব্যক্তির তিনটি এনআইডি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, ‘গ্রেফতার এই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রেমের অভিনয় করে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে। সে বিভিন্ন নামে ছদ্মবেশ ধারণ করে ফেসবুকের মাধ্যমে সহজ-সরল ব্যক্তিদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে। তারপর বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে অর্থ হাতিয়ে নেয়। গত বছরের ২৫ ডিসেম্বর গ্রেফতার শাহানাজ পারভীন তার স্বামী-সন্তান, নিজের বয়স ও প্রকৃত পরিচয় গোপন রেখে কাজি অফিসে গিয়ে জাল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে একজন ভুক্তভোগীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। এ বিয়ের মূল উদ্দেশ্যই ছিল অর্থ আত্মসাৎ করা।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘গ্রেফতার নারীর স্বামী সৌদি প্রবাসী। তার ২১ বছরের একটি কন্যাসন্তান ও দুই ছেলে রয়েছে। তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি এবং স্বামীই তাদের ভরণ-পোষণের দায়িত্ব পালন করে আসছে। এরপরও স্বামীর অনুপস্থিতিতে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ উপার্জনকে পেশা হিসেবে বেছে নেয় শাহানাজ।’

বীণা রানী দাস আরও বলেন, ‘অভিযোগকারী ভিকটিমের সঙ্গে বিয়ের পর ব্যবসায়িক ভিসায় অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশের মাধ্যমে ১২ লাখ টাকা হাতিয়ে নেয় শাহানাজ। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে ডেমরা থানায় মামলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী সন্তান রেখে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের অভিনয় বিয়ে।

আপডেট সময় : ০৩:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১