সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

ঘুষ না দেওয়ায় ৭৫ দিন মর্গে পড়ে রইল করোনায় মারা যাওয়া ব্যক্তির দেহ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হয়েছিল গোটা ভারত। উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে জারি ছিল মৃত্যুমিছিল। যোগী প্রশাসনের বিরুদ্ধে তো একাধিক গাফিলতির অভিযোগও উঠেছিল। এই পরিস্থিতিতে এবার আরও মারাত্মক ঘটনার কথা সামনে এলো।

চিকিৎসককে ১৫ হাজার টাকা ঘুষ না দেওয়ায় পরিবারের হাতে তুলে দেওয়া হলো না কোভিডে মৃত ব্যক্তির দেহ। ৭৫ দিন হাসপাতালের মর্গেই পড়ে রইল তা। সম্প্রতি এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো অবাক হয়েছেন অনেকেই। যদিও শেষ পাওয়া খবরে, বিতর্কের পরই ওই ব্যক্তির সৎকার করেছে হাপুর প্রশাসন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নরেশ নামে বাস্তি জেলার এক বাসিন্দা গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। এরপর তাকে চিকিৎসার জন্য হাপুরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে মেরঠের লালা লাজপত রাই মেমোরিয়াল মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই গত ১৫ এপ্রিল তিনি মারা যান।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে দুই সন্তানকে নিয়ে বাস্তি থেকে ৭০০ কিলোমিটার দূরে মেরঠে আসেন নরেশের স্ত্রী গুড়িয়া। কিন্তু স্বামীর দেহ নিতে গিয়েই বিপাকে পড়েন। গুড়িয়ার অভিযোগ এরপর ওই হাসপাতালের চিকিৎসক তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ চান। কিন্তু গরিব পরিবার হওয়ায় গুড়িয়া সেই টাকা দিতে পারেননি। এরপরই বাড়ি ফিরে আসেন।
এদিকে, ঘটনার পর ৭৫ দিন কেটে গেলেও নরেশের দেহ জিএস কলেজের মর্গেই পড়েছিল। শেষপর্যন্ত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হতেই টনক নড়ে প্রশাসনের। জানা গেছে, সম্প্রতি নরেশের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যদিও ঘুষ চাওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা, এমনটাই দাবি করা হয়েছে হাপুর প্রশাসনের তরফে। এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের কেউ দেহ নিতে না আসার কারণেই সেটি মর্গে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশকে ওই পরিবারের খোঁজ করতেও বলা হয়। সেই মতোই নাকি নরেশের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়। যদিও ওই ব্যক্তির স্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন হাসপাতালে দেহ পড়ে থাকলেও, কয়েকদিন আগেই পুলিশের তরফ থেকে তার কাছে ফোন এসেছিল। আর এই খবর প্রকাশ্যে আসতেই তাই রীতিমতো বিপাকে যোগী প্রশাসন। বিভিন্ন মহল থেকে সমালোচনাও শুনতে হচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষ না দেওয়ায় ৭৫ দিন মর্গে পড়ে রইল করোনায় মারা যাওয়া ব্যক্তির দেহ।

আপডেট সময় : ০৪:৫৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১