সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঘরবন্দী থাকার বিকল্প নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘নিজের ও অপরের জীবন রক্ষার্থে সরকার ঘোষিত কঠোর লকডাউন অবশ্যই সবাইকে মেনে চলতে হবে। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ঘরবন্দী থাকার বিকল্প নেই।’

শনিবার (২৬ জুন) উপাচার্য কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট বাংলাদেশসহ বিশ্বের ৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশের ৪০টি জেলায় রেড জোন চিহ্নিত করা হয়েছে। সাধারণ শয্যা সংখ্যা, আইসিইউ বেড বৃদ্ধির পরও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটের প্রায় সব বেডেই বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।’

এ অবস্থায় ‘ফিল্ড হাসপাতাল’ তৈরির সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ‘একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কমপক্ষে দুই সপ্তাহ ঘরের বাইরে একেবারেই বের হওয়া উচিত হবে না। ঘরবন্দী থাকাই সর্বোত্তম পন্থা। বিশেষ জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও হাত ধোয়াসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঘরবন্দী থাকার বিকল্প নেই

আপডেট সময় : ১১:২৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১