সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পটুয়াখালী জামাইয়ের দায়ের কোপে শাশুড়ির মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর দুমকিতে মোমেনা বেগম (৫০) নামের এক নারীকে দায়ের কোপে হত্যার অভিযোগ উঠেছে তার জামাইয়ের বিরুদ্ধে। তার জামাই মানসিক রোগী ছিলেন বলে জানা যায়। শনিবার (১৩ জুন) রাত দেড়টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা একই এলাকার বাসিন্দা কাঞ্চন গাজীর স্ত্রী।

জানা যায়, দীর্ঘদিন আগে উত্তর মুরাদিয়া ৩নং ওয়ার্ড কাঞ্চন গাজীর মেয়ের বিয়ে হয় চাঁদপুরের কচুয়া এলাকার বাসিন্দা মো. জামাল হোসেনের (৪০)। বিয়ের পর থেকে মেয়ে জামাই জামাল তার বাড়িতে থাকতেন।

গত তিন-চার দিন ধরে হঠাৎ মানসিক রোগ দেখা দেয় জামালের। তিনি না ঘুমিয়ে ঘরের মধ্যে হাটাহাটি করতেন। শনিবার রাতে তার শ্বাশুড়ি মোমেনা ঘুমাতে বললে তিনি দা দিয়ে তাকে এলোপাথাড়িভাবে কোপাতে শুরু করেন। এতে মোমেনার ঘাড়ে, পিঠে ও পায়ে মারাত্মক জখম হয়।

পরে একইদিন রাতেই মোমেনাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রোববার সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোমেনা বেগমের ছেলে মো. কামল বলেন, ‘বোন জামাই আজ আমাদের এতিম করে দিয়েছে। সকাল সাড়ে ৬টায় মা মারা গেছেন। এখন শেবাচিম হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মাকে নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে যাব।’

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, ‘মোমেনা বেগমকে তার জামাই কুপিয়ে জখম করেছেন। জামাই জামাল হোসেন মানসিক রোগী বলে জানা গেছে। শনিবার রাত ৩টায় সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে বরিশাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী জামাইয়ের দায়ের কোপে শাশুড়ির মৃত্যু।

আপডেট সময় : ০৯:৪২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১