সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

এবার বিয়েই করেননি বলে দাবি করলেন নুসরাত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
নিজেই এই খবরটি জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই বলা চলে হৈ চৈ চলছে। স্বামী নিখিল জৈনর সঙ্গে গেল ছয় মাস ধরে আলাদা তিনি। অথচ বাচ্চার বয়স এক মাস। তাই বাচ্চার বাবা কে এ নিয়ে নানা মুখরোচক গল্প বাতাসে উড়ছে।

এমন সময় জানা গেল নুসরাতকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার স্বামী। নুসরাতের মা হওয়া, অভিনেতা যশের প্রেম নিয়ে গুঞ্জনের মাঝেই খবরটি এলো যে নুসরাতের সঙ্গে বিচ্ছেদের প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছেন নিখিল।

এদিকে বোম ফাটিয়ে দিলেন নুসরাত জাহান। তিনি জানালেন, নিখিলকে নাকি বিয়েই করেননি। তার এমন দাবিতে হৈ চৈ বেড়ে গেছে দ্বিগুণ। বিয়ে ছাড়াই তবে এক ছাদের নিচে স্বামী-স্ত্রী হিসেবে থাকছিলেন এই নায়িকা? তবে বিয়ের সাজ পোশাকের ছবিগুলো? আর তুরস্কে জমকালো বিয়ে নিয়ে যে খবরগুলো এসেছিলো গণমাধ্যমে তার সবই কি ভুয়া?

উত্তর জানা যাক নুসরাতের মুখে। তিনি বিয়ে সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুযায়ী এটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি। ফলে এটা আইনত সিদ্ধ নয়।

নুসরাত জাহান আরও বলেন, ‘নিখিলের সঙ্গে আমি লিভ-ইন সম্পর্কে ছিলাম। এটা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’

এদিকে সমস্ত গয়না, জামাকাপড় নিখিলের কাছে রয়ে গেছে বলে দাবি করলেন নুসরাত। তবে তার বাচ্চা ও যশের সঙ্গে বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি নায়িকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার বিয়েই করেননি বলে দাবি করলেন নুসরাত।

আপডেট সময় : ০৯:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১