সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হলুদ ফুলে অপরূপ সাজে সেজেছে আয়ারল্যান্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কথায় বলে আনন্দের কথা জানাতে হয় হলুদ ফুল দিয়ে। হলুদ আবার বন্ধুত্বের রঙও। গ্রীষ্মের শুরুতেই বাহারি হলুদ ফুলে ছেয়ে গেছে আয়ারল্যান্ডের পথঘাট। রাস্তার দু’পাশে, মাঠে-পার্কে ছড়িয়ে থাকা এই ফুল অপরূপ সৌন্দর্যমণ্ডিত করেছে ইউরোপের এই দেশটিকে।

দিনের কিছু সময় হালকা ঠাণ্ডা, আবার কিছুটা গরমে আয়ারল্যান্ডের প্রকৃতিতে এসেছে অনেক পরিবর্তন। হলুদ আর বাসন্তি ফুলে ছেয়ে গেছে পথঘাট। গ্রীষ্মের আলো ঝলমলে দিনগুলোকে আরও রাঙিয়ে তুলতেই যেন প্রকৃতির এ আয়োজন।

বার্বারিস, ল্যাবার্নাম অ্যানগাইরিস বা সোনালি বৃষ্টি নামের ফুল ছাড়াও নানা জাতের ফুলগুলো যেন আকাশের সঙ্গে সখ্যতা করার মায়াময় আকুতি তুলে ধরছে। মোহময় এ সৌন্দর্য্য উপভোগে ঘর থেকে বেরিয়ে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা।
সবুজ পাতার মাঝে হলুদের এই বর্নিল আলোর খেলায় প্রকৃতি যেন নবযৌবনা। চারিদিকে শুধু নানা জাতের হলুদ ফুলের ছড়াছড়ি। গ্রীষ্মের মাঝে এ যেন ঝুলে থাকা হলুদের শীতলপাটি। সুখ আর আনন্দের ভাষা যদি প্রকাশ হয় হলুদ ফুলল,তবে সে সুখানন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হলুদ ফুলে অপরূপ সাজে সেজেছে আয়ারল্যান্ড।

আপডেট সময় : ০৮:০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১