সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পর ৩ টুকরো করলেন স্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অনৈতিক সম্পর্কে জড়িয়ে বিভৎস এক ঘটনা ঘটালেন ভারতের মুম্বাইয়ে এক গৃহবধূ। জানা গেছে, পরকীয়ায় বাধা দেয়ায় প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার পর তিন টুকরো করে রান্নাঘরের মাটির তলায় পুঁতে রেখেছিলেন ওই নারী। পুরো ঘটনাই নিজের চোখের সামনে ঘটতে দেখেছে ওই নারীর ৬ বছরের কন্যা। খবর ইন্ডিয়া টুডের।

মুম্বাই পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রইস শেখ। তিনি অভিযুক্ত শাহিদা শেখকে ২০১২ সালে বিয়ে করেন। তখন তারা উত্তরপ্রদেশের গোন্ডায় থাকতেন। দুই বছর আগে মেয়ে ও দুই বছরের ছেলেকে নিয়ে কাজের খোঁজে মুম্বাই আসেন। এখানেই প্রতিবেশী অমিতের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন শাহিদা। রইস সেই সম্পর্কের কথা জেনে যায়। এ নিয়ে শুরু হয় ঝগড়া-বিবাদ।

পরে তার দিয়ে মেয়ের সামনেই রইসকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে শাহিদা ও অমিত।

তারপর রইসের দেহকে তিন টুকরো করে রান্নাঘরের মাটির তলায় পুঁতে রাখা হয়। ঘটনা তদন্তে নেমে পুলিশ সব রহস্য জানতে পেরে এরইমধ্যে রইসকে হত্যার দায়ে শাহিদা ও অমিতকে গ্রেফতার করেছে।
আরও জানানো হয়েছে, ১২ দিন আগে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকারী শাহিদা নাটক সাজিয়ে স্বামী নিখোঁজ বলে পুলিশকে জানায়। তবে গতকাল বুধবার মুম্বাই পুলিশ রইসের দেহ উদ্ধার করে।

১২ ঘণ্টা ধরে রান্নাঘরের তলায় খোঁড়াখুঁড়ি করতে হয় পুলিশকে। এরপরই পাওয়া যায় রইসের দেহ। প্রায় তিন ফুট নিচে পুঁতে রাখা হয়েছিল রইসের দেহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পর ৩ টুকরো করলেন স্ত্রী।

আপডেট সময় : ০৯:০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১