সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

ভারতে আবারও বাড়ল করোনায় দৈনিক মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণহানি ৪১৫৭।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রায় ৪০ দিন পর মঙ্গলবার ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লাখের নিচে। বুধবার তা আবার ২ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার দৈনিক মৃত্যুও নেমেছিল সাড়ে ৩ হাজারে ঘরে। কিন্তু বুধবার তা আবার ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।

তবে গত কয়েকদিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমছিল। বুধবার তা ২৫ লাখের নিচে নামল।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৯২১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন। দেশে মোট মৃতের সংখ্যাও ৩ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জনের।

মহারাষ্ট্রে সংক্রমণ ২৫ হাজারের নিচে নেমেছে গত দু-তিন ধরেই। কিন্তু গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৭ জনের।

কর্নাটকেও মৃত্যু হয়েছে ৫৮৮ জনের। তামিলনাড়ুতে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই তিন রাজ্যেই মৃত্যু সব থেকে বেশি। কেরালায় ১৭৭ জন, উত্তরপ্রদেশে ১৫৭ জন, দিল্লিতে ১৫৬ জন, পশ্চিমবঙ্গ ১৫৭ জন, রাজস্থানে ১০৫ জন, হরিয়ানায় ১২৮ জন, বিহারে ১০৪ জন, পাঞ্জাবে ১৭৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে আবারও বাড়ল করোনায় দৈনিক মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণহানি ৪১৫৭।

আপডেট সময় : ০৮:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১