সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বোরোচিত হামলায় এখন পর্যন্ত ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬১টি শিশু রয়েছে। এত মৃত্যুর পরেও থামছে না ইসরায়েলের হামলা। বরং গাজায় হামলা অব্যাহত থাকবে বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

এমন পরিস্থিতিতে ফিলিস্তিনে শান্তি রক্ষায় সেনা পাঠানোর জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে মালয়েশিয়া। সোমবার (১৭ মে) দেশটি জানায়, তাদের সেনাবাহিনী প্রস্তুত। মালয়েশিয়ার গণমাধ্যম স্ট্রেইটস টাইমস জানিয়েছে, জাতিসংঘ চাইলে তারা শিগগিরই ফিলিস্তিনে সেনা পাঠানো হবে বলে মালয়েশিয়া নিশ্চিত করেছে ।

এ বিষয়ে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানান, যদি জাতিসংঘ অনুরোধ জানায় তাহলে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত আছে তার দেশ। যেহেতু এখানে আন্তর্জাতিক আইনের বিষয় আছে তাই মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষী টিম পাঠানোর ব্যাপারে মালয়েশিয়া একক কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান তিনি ।

তিনি বলেন, জাতিসংঘ যদি সিদ্ধান্ত নেয় যে, আমাদের সেনা সেখানে যাবে তাহলে আমরা দ্রুত তাদের সেখানে পাঠাতে পারব ইনশাল্লাহ।

এদিকে ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় সোমবার (১৭ মে) বাদ মাগরিব মালয়েশিয়ার জাতীয় মসজিদ ‘মসজিদ নেগারা’সহ দেশের প্রতিটি মসজিদ ও সুরাউতে সালাতুল হাজতের নামাজ আদায় শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার গণমাধ্যমগুলো আরও জানান, মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রি’আয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ও স্ত্রী রাজ দরবার মসজিদে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য সালাতুল হাজতের নামাজ আদায় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া//

আপডেট সময় : ০৮:২২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১