সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইসরায়েলের হাতে আরও অস্ত্র তুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণে বিপর্যস্ত ফিলিস্তিন। এরমধ্যে গত ৫ মে ইসরায়েলের কাছে সাড়ে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৭ মে) মার্কিন কংগ্রেসের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, ফিলিস্তিনের হামলা থেকে বাঁচতে ‌ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। অন্যদিকে ইসরায়েলে রকেট নিক্ষেপ বন্ধে গাজা উপত্যকার ক্ষমতাসীন রাজনৈতিক দল হামাসের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাইডেন প্রশাসন।

ওয়াশিংটনের প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রজন্মের কূটনীতিকরা চলমান সহিংসতায় ওয়াশিংটনের অস্ত্র বিক্রির এ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছেন। আইনজীবীদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন, অস্ত্র বিক্রির এ সিদ্ধান্তটা এখন কেন? এর পেছনে কী উদ্দেশ্য?

তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির এ সিদ্ধান্ত ইসরায়েলকে আরও আগ্রাসী করবে এবং ফিলিস্তিনের ওপর সহিংসতা বাড়বে।

এদিকে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য কোরি বুশ। তিনি ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসরায়েলের হাতে আরও অস্ত্র তুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র//

আপডেট সময় : ০৩:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১