সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনায় ভারতে দৈনিক শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে গত কয়েক দিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার (১৫ মে) দৈনিক আক্রান্ত নেমেছিল ৩ লাখ ২৬ হাজারে। রোববার (১৬ মে) তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৭০ জন।

দৈনিক সংক্রমণ কমলেও ফের বেড়েছে দৈনিক মৃত্যু। শনিবার দৈনিক মৃত্যু নেমেছিল ৪ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় তা ফের ৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ মে সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনের। দেশে কোভিড সংক্রমণের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১৬ দশমিক ৯৮ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমণের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৬ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১২ হাজার মানুষ। এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৮৩ হাজার ২৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ১৪ লাখ ৬২ হাজার ১৪৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় ভারতে দৈনিক শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে//

আপডেট সময় : ০৮:২৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১