সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা, যা বলল হোয়াইট হাউস//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকর্মীদের সরে যেতে এক ঘণ্টা সময় দেয়ার মধ্যেই গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।

শনিবার (১৫ মে) বিমান হামলা চালিয়ে ভবনটি উড়িয়ে দেয়ার পর টুইটারে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বজনীন দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আমরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ চালিয়ে যাচ্ছি।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনও জানা সম্ভব হয়নি। ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস ব্যুরোও কার্যালয়ও ছিল।

ছবিতে দেখা যায়, বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে।

ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে সোমবার (১০ মে) শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৩৯ শিশুসহ ১৪০ জনের প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন ৯৫০ জন।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা, যা বলল হোয়াইট হাউস//

আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১