সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভবন ধ্বংস, তবুও দমেনি আল-জাজিরার সাংবাদিকরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

গাজায় আল-জাজিরা টেলিভিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি কার্যালয় বিমান হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আল-জাজিরার সাংবাদিকরা বলছেন, ভবন ধ্বংস সত্ত্বেও তারা এক মুহূর্তের জন্য থেমে যাবেন না।

প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে লড়াইয়ের সময় সংবাদমাধ্যমের কণ্ঠরোধের এটি সবশেষ চেষ্টা ইসরায়েলি দখলদার বাহিনীর।
এ হামলার ঘটনা সরাসরি সম্প্রচার করেছে আল-জাজিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির এক উপস্থাপক বলেন, আমরা নীরব থাকব না। কেউ আলজাজিরার কণ্ঠরোধ করতে পারবে না।

তিনি যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন কান্নায় তার কণ্ঠ ভারী হয়ে আসছিল। ওই উপস্থাপক বলেন, আমরা নিশ্চিত করে বলতে পারি, কেউ আমাদের নীরব করিয়ে দিতে পারবে না।
শনিবার (১৫ মে) এই হামলায় ১২ তলা ভবনটি পুরোপুরি মাটির সঙ্গে মিশে যায়।
আল-জাজিরার সাফওয়াত আল-কাহলাওয়াত বলেন, গত ১১ বছর ধরে আমরা এখানে কাজ করছি। এই ভবন থেকে বহু ঘটনার সংবাদ সংগ্রহ করেছি। কিন্তু মাত্র দুই সেকেন্ডের মধ্যে সবকিছু মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমার সব সহকর্মী, বিষণ্ণতা সত্ত্বেও, এক মুহূর্তের জন্য থেমে যায়নি। তারা আল-জাজিরাকে শীর্ষে রাখতে বিকল্প উপায়ের খোঁজে নেমেছেন।
গাজা শহর থেকে সংবাদ সংগ্রহ করা আল-জাজিরার হ্যারি ফাওসেত বলেন, এটি আমাদের সবার জন্য দুঃখজনক মুহূর্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভবন ধ্বংস, তবুও দমেনি আল-জাজিরার সাংবাদিকরা।

আপডেট সময় : ০২:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১