সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এখনো আসল ক্ষেপণাস্ত্র বেরই করিনি: হামাস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলে দেড় হাজারের বেশি রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনী নিজেই এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল আরোয়ি বলেছেন, এ পর্যন্ত ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ছিল পুরনো, মূল ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করিনি আমরা।

আল-আকসা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আমাদের কয়েক জন কমান্ডার নিহত হওয়ার কারণে প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়ে পড়বে এটা ভাবা ঠিক হবে না। শত্রুদের এমন ভাবনা মারাত্মক ভুল। বাস্তবে প্রতিরোধ সংগ্রাম প্রতিদিনই আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, প্রতিরোধ সংগ্রামীরা মাসের পর মাস শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের পর এবার ‘রামুন’ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামুন বিমানবন্দরে মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র ‘আইয়াশ-২৫০’ এর সাহায্যে হামলা চালানো হয়েছে।
গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব ২২০ কিলোমিটার, সেখানে ২৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। আবু ওবায়দা বিশ্বের সব বিমান সংস্থাকে ইসরাইলে সব ধরনের ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এখনো আসল ক্ষেপণাস্ত্র বেরই করিনি: হামাস।

আপডেট সময় : ১২:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১