সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হামাসের পাল্টা জবাব, জ্বলছে ইসরায়েলি ভবন (ভিডিও)।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

গাজা উপত্যকায় দফায় দফায় ইসরায়েলি হামলার জবাবে রকেট ছুঁড়ে পাল্টা জবাব দেয়ার চেষ্টা করছে হামাস। এসব রকেট গাজার পাশ্ববর্তী আশকেলন ও আশদোদ শহর ছাড়াও কোনো কোনো রকেট ইসরায়েলের রাজধানী তেল আবিবে গিয়েও আঘাত হানছে।

বৃহস্পতিবার (১৩ মে) ভোরে আলজেরামাক ওয়েবসাইট সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওটিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের পেটা তিভকা এলাকায় দুটি ভবন আগুনে জ্বলতে দেখা যায়। ফিলিস্তিনিদের রকেট আঘাত হানলে ভবন দুটিতে আগুন ধরে যায়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় বুধবার (১২ মে) থেকে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজা উপত্যকায় বিরামহীন বোমা হামলা চালিয়ে যাচ্ছে। বিপরীতে হামাস প্রতিরোধ যোদ্ধারাও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুঁড়ছে। হামাসের ছোঁড়া এসব রকেট বেশিরভাগ কাতিউশা প্রকৃতির, হামলার লক্ষ্য নির্দিষ্ট করে দেওয়া সম্ভব হয় না।

ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে জানিয়েছে, অব্যহত বোমা হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩৯০ জন। তবে আল জাজিরার হিসেবে, অন্তত ৬৯ জন নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ১৭ শিশু ও ৮ জন নারী।
অপরদিকে, হামাসের হামলায় ইসরায়েলের অন্তত ৬ জন নিহত হয়েছে। এরমধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য করে হামাস অন্তত ১৫০০ রকেট ছুঁড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামাসের পাল্টা জবাব, জ্বলছে ইসরায়েলি ভবন (ভিডিও)।

আপডেট সময় : ০৭:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১