সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হামাসের রকেট হামলায় ভারতীয় নারীসহ ৬ ইসরায়েলি নিহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনির প্রতিরোধ যোদ্ধা হামাসের রকেট হামলায় গত তিন দিনে ইসরায়েলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে মঙ্গলবার (১১ মে) রাতে অন্তত তিনজন নিহত হয়। এর মধ্যে ভারতীয় একজন নারীও রয়েছেন। মঙ্গলবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলন শহরে হামাসের হামলায় নিহত হন তিনি। খবর আল-জাজিরার।

নিহত ভারতীয় নারী সৌম্য সন্তোষের (৩০) পরিবার কেরালার ইদুক্কি জেলায় বসবাস করেন। প্রায় ৭ বছর আগে সৌম্য সন্তোষ ইসরায়েলে যান। দেশটির আশকেলন শহরে এক বৃদ্ধ নারীর দেখাশোনার কাজ করতেন তিনি। মঙ্গলবার রাতে সেখানে অবস্থানকালে রকেট হামলায় নিহত হন সৌম্য।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতভর ইসরায়েল অভিমুখে অন্তত দেড় শতাধিক রকেট নিক্ষেপ করেছে হামাস যোদ্ধারা। এর বেশিরভাগই দেশটির উপকূলীয় অঞ্চল লোদ এবং আশকেলন শহরে আঘাত হানে। যা গাজা উপত্যকার কাছাকাছি অবস্থিত। এছাড়া তেল আবিবেও ব্যাপক হামলা চালিয়েছে হামাস।

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। মঙ্গলবার (১১ মে) রাতভর এবং বুধভার (১২ মে) ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আরও ৭ জন নিহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। খবর আল-জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আল-জাজিরা জানিয়েছে, সোমবার থেকে এ পর্যন্ত নিহত ৩৫ জনের মধ্যে ১০ জনই শিশু। মঙ্গলবার মধ্যরাতে তেল আল-হাওয়া এলাকায় একটি ভবনে বোমা হামলায় চারমাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চার বছর বয়সী শিশু সন্তান নিহত হয়। তার পাশেই হামলায় ভবন ধসে আরও তিন নারী নিহত হন। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন প্রায় ৭০০ ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামাসের রকেট হামলায় ভারতীয় নারীসহ ৬ ইসরায়েলি নিহত।

আপডেট সময় : ০৫:০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১