সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হাসপাতালে চিকিৎসককে চড় মারলেন নার্স (ভিডিও)।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্যান্য ডেস্ক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। বিশেষ করে দেশটির হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত আইসিইউ, এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের অভাবে চোখের সামনেই ছটফট করে মারা যাচ্ছেন অনেকে।

এমন পরিস্থিতিতে দেশটির উত্তর প্রদেশে এক চিকিৎসককে চড় মেরে ভাইরাল হয়েছেন এক নার্স। সোমবার (২৬ এপ্রিল) উত্তরপ্রদেশের রামপুর জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
খবরে বলা হয়, এক চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সার্টিফিকেট চায়। এই কাজের জন্য গেলে নার্সকে সবকিছু লিখিতভাবে জমা দিতে বলেন চিকিৎসক।

কিন্তু চিকিৎসক তাকে অনুরোধ করেন, মৃত্যু সনদ নিতে হলে আগে লিখিতভাবে আবেদন করতে হবে। এ নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
প্রথমে তর্কাতর্কি শুরু হয়। এরপর নার্স বলে ওঠেন, ‘তোর কত ক্ষমতা?’ এরপরেই সজোরে চড়। চড় খেয়ে মাস্ক খুলে যায় চিকিৎসকের। তিনিও উল্টো চড় মারেন।
এ সময় এক পুলিশ সদস্য এবং হাসপাতালের আরও বেশ কিছু কর্মী পাশে দাঁড়িয়েছিলেন। পরে তারা মারামারি থামিয়ে দেন।
পুলিশ জানিয়েছে, তারা এখনও এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অন্যদিকে জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অত্যাধিক কাজের চাপে এমন ঘটনা ঘটেছে। হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন এবং মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৬৫ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসপাতালে চিকিৎসককে চড় মারলেন নার্স (ভিডিও)।

আপডেট সময় : ১০:৫৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১