সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্ত্রীর মৃতদেহ কাঁধে ৩ কিলোমিটার হেঁটে শ্মশানে গেলেন স্বামী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু হয়েছে স্ত্রীর। সে লাশ শ্মশান পর্যন্ত নিয়ে যেতে রাজি হয়নি কোনো গাড়ি। শেষমেশ স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে হাঁটলেন স্বামী। ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্মশানে পৌঁছার পর হলো সৎকার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানার কামারেড্ডিতে।

জানা গিয়েছে, মহিলার নাম নাগলক্ষ্মী। নাগলক্ষ্মী এবং তার স্বামী কামারেড্ডি রেলস্টেশনের কাছে একটি ঝুপড়িতে থাকতেন। ভিক্ষা করেই দিন চলত তাদের। গত কয়েক দিন ধরেই তার স্ত্রী খুব অসুস্থ ছিলেন। স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব ছিল না স্বামীর। স্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন কি না তাও জানা হয়ে ওঠেনি। তার আগেই নাগলক্ষ্মীর মৃত্যু হয় রোববার (২৫ এপ্রিল)।
মৃত্যুর পর শেষকৃত্যের জন্য রেলের পক্ষ থেকে আড়াই হাজার টাকা দেওয়া হয় নাগলক্ষ্মীর স্বামীকে। কিন্তু সেই টাকার বিনিময়েও স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও ভাড়া করতে পারেননি তিনি। এলাকায় গুজব ছড়ায়, করোনায় মারা গেছেন নাগলক্ষ্মী। উপায় না দেখে বাধ্য হয়েই স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে হেঁটে হেঁটেই শ্মশানে যান তিনি।

সূত্র: আজকাল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর মৃতদেহ কাঁধে ৩ কিলোমিটার হেঁটে শ্মশানে গেলেন স্বামী।

আপডেট সময় : ১০:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১