সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

পরকীয়ার জেরে স্বামীকে হত্যাচেষ্টা, স্ত্রী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে হত্যাচেষ্টার ঘটনায় কাকলী খাতুন নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে উপজেলার সাড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে রাত সাড়ে ১২টায় মাসুদ রানার মা মমতাজ খাতুন বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।

গ্রেফতার কাকলী জীবননগরের হরিহরনগর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

পুলিশ জানায়, জীবননগরের হরিহরনগর গ্রামের কাকলী খাতুনের সঙ্গে ৯ মাস আগে দামুড়হুদার সাড়াবাড়িয়া গ্রামের আব্দুল কাদের মণ্ডলের ছেলে মাসুদের বিয়ে হয়। বিয়ের পরেই সাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার উসমান মোল্লার ছেলে মুকুলের সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্ক তৈরি হয় কাকলীর।

পরবর্তীতে কাকলী ও মুকুল মিলে মাসুদকে হত্যার পরিকল্পনা করেন। শুক্রবার দুপুরে মাসুদ কৃষিকাজ শেষে বাড়ি ফিরে কাকলী খাতুনের কাছে এক গ্লাস পানি চান। এসময় তাকে স্যালাইন এনে দেন স্ত্রী। স্যালাইনের সঙ্গে ঘুমের ওষুধ ও বিষ মিশিয়ে মাসুদকে হত্যার চেষ্টা করেন কাকলী।

মুমূর্ষু অবস্থায় মাসুদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, মাসুদের অবস্থা আশঙ্কাজনক। তাকে সাতদিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান সাংবাদিকদের বলেন, রাতে মাসুদ রানার মা বাদী হয়ে কাকলী ও মুকুলকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। পরে অভিযান চালিয়ে কাকলীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাচেষ্টার কথা স্বীকার করেছে কাকুলী খাতুন। অভিযুক্ত পরিকল্পনাকারী প্রেমিক মুকুলকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়ার জেরে স্বামীকে হত্যাচেষ্টা, স্ত্রী গ্রেফতার।

আপডেট সময় : ০৮:৪০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১