সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এবার মানুষ থেকে করোনা ছড়াল পোষা বিড়ালে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মানুষ থেকে বিড়ালের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ পেয়েছেন গবেষকেরা। ব্রিটেনে বিড়ালজাতীয় প্রাণির ওপর গবেষণা করে এ রকম দুটি ঘটনা খুঁজে পেয়েছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

কোভিড-১৯ আক্রান্ত আলাদা বাড়িতে ভিন্ন প্রজাতির দুটি বিড়ালের মৃদু থেকে মারাত্মক শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিয়েছিল। বিজ্ঞানীদের বিশ্বাস, তাদের মালিকদের কাছ থেকে এই দুই পোষাপ্রাণীর শরীরে করোনা ছড়িয়েছে। বিড়াল দুটি অসুস্থ হওয়ার আগে দুই গৃহকর্তার করোনার উপসর্গ দেখা গেছে।
ভেটেরিনারি রেকর্ড সাময়িকীতে এ নিয়ে গবেষণা নিবন্ধ প্রকাশিতে হয়েছে। এতে বিড়াল থেকে মানবদেহে কিংবা বিড়াল থেকে বিড়াল, কুকুরসহ কোনো পোষা প্রাণীর শরীরে করোনা ছড়িয়ে পড়েছে বলে কোনো প্রমাণ মেলেনি।

বিজ্ঞানীরা বলছেন, পোষা প্রাণীও ‘সংক্রমণ বাহন’ হিসেবে ভূমিকা পালন করতে পারে। কাজেই মানবদেহে সংক্রমণ ছড়াতে পোষা প্রাণীরা কোনো ভূমিকা রাখে কিনা, তা নিয়ে গবেষণা বাড়ানো উচিত।
এই গবেষণা নিবন্ধের প্রধান লেখক গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্গারেট হোইসি বলেন, মানুষ থেকে বিড়ালের করোনা সংক্রমণের এই দুই ঘটনা বলে দিচ্ছে, প্রাণীর সার্স-কভ-২ সংক্রমণ নিয়ে কেন আমরা অনুসন্ধান করব। বর্তমানে প্রাণী থেকে মানবদেহে সংক্রমণ জনস্বাস্থ্যের জন্য তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। যেখানে মানুষ থেকে মানুষের সংক্রমণই বেশি উদ্বেগের কারণ।
তিনি আরও বলেন, যখন মানুষের সংক্রমণ কমতে শুরু করবে, তখন প্রাণীদেহে সংক্রমণ বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। কারণ তা মানবদেহে সংক্রমণের নতুন উৎস হিসেবে দেখা দিতে পারে।
ভেটেরিনারি রোগনির্ণয় সেবার (ভিডিএস) সঙ্গে অংশীদারিত্বে এই গবেষণাটি হয়েছে। প্রথম করোনা সংক্রমিত হওয়া বিড়ালটির বয়স চার মাস। এটি স্ত্রী বিড়াল এবং র‌্যাগডোল প্রজাতির।
মার্চের শেষের দিকে এই বিড়ালের মালিকের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। যদিও তিনি তা পরীক্ষা করেননি। এপ্রিলের দিকে বিড়ালটির শ্বাসপ্রশ্বাস সমস্যা দেখা দেয়।
দ্বিতীয় বিড়ালটি ছয় বছর বয়সী, সিয়ামিস প্রজাতির। এটি যে বাড়িতে থাকত, সেখানে একজন বাসিন্দার করোনা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার মানুষ থেকে করোনা ছড়াল পোষা বিড়ালে।

আপডেট সময় : ০৬:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১