সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে আবার ভেঙে গেল করোনার রেকর্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে শুক্রবার (১৬ এপ্রিল) ভারতে একদিনে সর্বাধিক সংক্রমণ ঘটেছে। এদিন দেশে ২ লাখ ৩৪ লাখ ৬৯২ জন করোনা আক্রান্ত হয়েছে। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছিল।

ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক লাখ ২৩ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৩৪১ জনের, যা দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯। করোনাকে হারিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক কোটি ২৬ লাখ ৭১ হাজার ২২০। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৭৫ হাজার ৬৪৯ জনের।

ভারতে করোনার দ্বিতীয় ধরনে দ্রুত বাড়ছে সংক্রমণ। এর জন্য করোনার নতুন ধরন ও স্বাস্থ্যবিধি নিয়ে আমজনতার অনীহাকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ।। চলতি মাসের মাঝামাঝি সংক্রমণ পিক-এ পৌঁছনোর সম্ভাবনা আছে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এরপর চলতি মাসের শেষের মধ্যে সংক্রমণের সংখ্যা কমবে বলেও জানিয়েছিলেন তারা।
সূত্র: নিউজ সংস্থা এএনআই, হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে আবার ভেঙে গেল করোনার রেকর্ড।

আপডেট সময় : ০৯:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১