সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হাসপাতালে জায়গা নেই, এক শয্যায় দুই কোভিড রোগী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
হাসপাতালের একটি শয্যায় শুয়ে রয়েছেন দু’জন। দু’জনের মুখেই লাগানো অক্সিজেন মাস্ক। এ রকমই চিত্র দেখা গেছে দিল্লির একটি সরকারি হাসপাতালে। আকাশছোঁয়া সংক্রমণে ভারত জুড়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে হাসপাতালে শয্যা সংখ্যা নিয়ে বিপাকে পড়েছে প্রশাসন। যার ফলে ভারতের বেশ কয়েকটি হাসপাতালের চিত্রই এখন এমন।

দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি) একাধিক শয্যায় দু’জন করে শুয়ে থাকতে দেখা গেছে। ভারতে কোভিড নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে এটি অন্যতম । দেড় হাজারেরও বেশি শয্যা রয়েছে এখানে। কিন্তু সব শয্যায় রোগী আছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক সুরেশ কুমার।
তিনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যে সম্পূর্ণ ধারণক্ষমতা নিয়ে কাজ করছি। কিন্তু লোকজনের গা-ছাড়়া মনোভাব, কোভিড বিধি মেনে না চলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ওই হাসপাতালে ১৫৮ জন নতুন করে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এক শয্যাতে দু’জনের পাশাপাশি মর্গের বাইরে রোদের মধ্যে মৃতদের আত্মীয়দের লম্বা লাইনও তুলে ধরছে দিল্লিতে কোভিড পরিস্থিতির ভয়াবহতা। দিল্লিতে গত কয়েক দিনে ১৬-১৭ হাজার জন প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। করোনার প্রথম পর্বেও এত লোক একদিনে আক্রান্ত হয়নি।
দেশের পরিস্থিতিরও অবনতি হয়েছে। এ বছরের শুরু দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ১০ হাজারের নীচে। এখন তা পৌঁছে গিয়েছে ২ লাখের উপরে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসপাতালে জায়গা নেই, এক শয্যায় দুই কোভিড রোগী।

আপডেট সময় : ১২:৫৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১