সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

উপজেলা চেয়ারম্যানের কিল-ঘুষিতে এক বৃদ্ধের করুণ মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ধাক্কা ও কিল-ঘুষিতে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে দামুড়হুদা মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ইসরাফিল হোসেন মন্ডল উপজেলার পীরপুরকুল্লা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বিষয়টি নিয়ে জেলা জুড়ে সব মহলেই তোলপাড় সৃষ্টি হয়েছে।

আটক শহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দামুড়হুদা বাজারপাড়ার আশর আলীর ছেলে।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার উদ্দেশে শুক্রবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় গিয়েছিলেন বৃদ্ধ ইসরাফিল হোসেন (৮০) ও তার লোকজন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম থানায় উপস্থিত হন এবং ইসরাফিলের বিপক্ষের লোক নজুদের পক্ষ নিয়ে কথা বলেন। কিন্তু শেষমেশ বিরোধ নিষ্পত্তি না হওয়ায় বেলা দেড়টার দিকে থানা থেকে বের হয়ে যান ইসরাফিলরা।
এতে ক্ষুব্ধ হন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। তিনি থানার বারান্দাতেই বৃদ্ধ ইসরাফিল হোসেন মণ্ডলকে গালমন্দ করেন এবং থানার গেটের সামনে কিল ঘুষি মেরে আহত করেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানকে আটক করা হয়েছে। অন্যদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উপজেলা চেয়ারম্যানের কিল-ঘুষিতে এক বৃদ্ধের করুণ মৃত্যু।

আপডেট সময় : ০১:১৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১