সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বেতনসহ ছুটি পেতে একই স্ত্রীকে চারবার বিয়ে, তিনবার ডিভোর্স।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিয়ের জন্য অফিস থেকে বেতনসহ (বৈতনিক) ছুটি কাটাতে একই স্ত্রীকে চারবার বিয়ে এবং তিনবার ডিভোর্স দিয়েছেন তাইওয়ানের রাজধানী তাইপের এক ব্যক্তি। গত বছর এভাবে তিনি আদায় করে নিয়েছেন ৩২টি ছুটি। খবর- তাইওয়ানের গণমাধ্যম ইউনাইটেড ডেইলি নিউজের।

শেষবার বিয়ের ৩৭ দিনের মাথায় স্ত্রীকে ডিভোর্স দেন ওই ব্যক্তি। এবারও তার উদ্দেশ্য ছিল বৈতনিক ছুটিকে দীর্ঘায়িত করা। গত বছরের ৬ এপ্রিল বিয়ে করেন একটি ব্যাংকে কর্মরত ওই ব্যক্তি।

বিয়ের জন্য নির্ধারিত ছুটি শেষ হওয়ার কিছুদিনের মাথায় স্ত্রীকে ডিভোর্স দেন তিনি। তারপর আবার বিয়ের জন্য ছুটির আবেদন করেন এবং একই নারীকে বিয়ে করেন। একই প্রক্রিয়ায় মোট তিনবার স্ত্রীকে ডিভোর্স দেন ওই ব্যক্তি। মোট বিয়ে করেন চারবার। অফিসের কাছে আবেদন করেও অতিরিক্ত বৈতনিক ছুটি না পেয়ে তিনি এমন কাণ্ড ঘটান।

চতুর্থবারে বিষয়টি ব্যাংকের নজরে আসে। খোঁজ নিয়ে কর্তৃপক্ষ জানতে পারে ছুটি পেতে ওই ব্যক্তি একই নারীকে বারবার বিয়ে করছেন আবার ডিভোর্স দিচ্ছেন। এরপরই ব্যাংক ওই ব্যক্তিকে ফের ছুটি দিতে অস্বীকার করে ।
কিন্তু ওই ব্যক্তির ভাষ্য, তিনি আইন লঙ্ঘন করে কিছু করেননি। এরপর ব্যাংকের বিরুদ্ধে তাইপে সিটি লেবার ব্যুরোতে অভিযোগ করেন তিনি।

তদন্তে দেখা যায়, ওই ব্যক্তির উদ্দেশ্য অসৎ হলেও তিনি আইনের বাইরে কিছু করেননি। তাইওয়ানের প্রচলিত আইন অনুযায়ী কোনো কর্মচারী বিয়ে করলে ব্যাংক তাকে আট দিনের বৈতনিক ছুটি দিতে বাধ্য। ব্যাংক তা পালন না করে আইন ভেঙেছে। এ অপরাধে ব্যাংক কর্তৃপক্ষকে ২০ হাজার তাইওয়ান মুদ্রা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা) জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতনসহ ছুটি পেতে একই স্ত্রীকে চারবার বিয়ে, তিনবার ডিভোর্স।

আপডেট সময় : ১১:৫৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১