সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হোয়াইট হাউসে হিজাব পরে প্রেস ব্রিফিং, ইতিহাস গড়লেন এই নারী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

হিজাব পরে হোয়াইট হাউসে প্রেস ব্রিফিং। মার্কিন ইতিহাসে নতুন এক নজির গড়লেন বাইডেন প্রশাসনের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর। ওই ব্রিফিংয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন বাইডেন প্রশাসনের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের দায়িত্ব পাওয়া কাশ্মিরী কন্যা সামিরা ফাজিলি। হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তার চেয়ে তার পোশাক ছিল একেবারেই আলাদা। প্রথম হিজাবধারী হিসেবে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে গড়েন নতুন এক ইতিহাস।
হোয়াইট হাউসের ব্রিফিংয়ের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এখন ভাসছে যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে বাইডেনের উদারনীতির প্রশংসায়। গত জানুয়ারিতে হোয়াইট হাউসে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা ‘ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল’-এর উপপরিচালক হিসেবে নিয়োগ পান কাশ্মীরি বংশোদ্ভূত সামিরা। এদিন করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতির পুনরুজ্জীবন বিষয়ক দিকনির্দেশনা দেন তিনি।

এর আগে সামিরা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আটলান্টার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক ছিলেন। এ ছাড়া বারাক ওবামার আমলে হোয়াইট হাউসের আর্থিক নীতিনির্ধারক পরিষদের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। সেই সময় এনইসি ও ট্রেজারি বিভাগের সিনিয়র উপদেষ্টা পদেও কাজ করেছেন সামিরা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিকবিষয়ক আন্ডার সেক্রেটারির দাফতরিক নীতিনির্ধারক দলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
সামিরা ক্ষুদ্র ঋণ, আবাসন ঋণ এবং গ্রাহক সম্পর্কিত বিষয়ের বিশেষজ্ঞ। তার জন্ম নিউইয়র্কের উইলিয়ামসভিলে। তিন সন্তানের জননী সামিরা এখন বসবাস করেন জর্জিয়াতে। পড়াশোনা করেছেন ইয়েল ল’ স্কুলে। স্নাতক সম্পন্ন করেছেন হার্ভার্ড কলেজ থেকে। পরবর্তীতে ইয়েল ল’স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হোয়াইট হাউসে হিজাব পরে প্রেস ব্রিফিং, ইতিহাস গড়লেন এই নারী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১