সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সবার আগে দেশ, আমি টেস্ট খেলব : মোস্তাফিজ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১ ২৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সিদ্ধান্তটা খেলোয়াড়দের ওপরেই ছেড়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে কেউ চাইলে যেকোনো লিগে খেলতে পারবে, এমনকি জাতীয় দলের খেলা থাকলেও- সোমবার পড়ন্ত বিকেলে বিসিবি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এ কথাই বলেছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে সেই পথে হাঁটলেন না বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আসন্ন আইপিএলের সময় বাংলাদেশ দলের খেলা থাকলে তিনি বাংলাদেশের জার্সি গায়েই খেলবেন। তিনি সাফ বলে দিয়েছেন, সবার আগে দেশের খেলা।

মঙ্গলবার বিসিবি একাডেমিতে সংবাদমাধ্যমে মোস্তাফিজ বলেছেন, ‘সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।’

২৫ বছর বয়সী এ বাঁহাতি পেসারের সোজাসাপটা কথা, তিনি সিদ্ধান্ত নেয়ার ভার দিয়ে রাখবেন বিসিবির কোর্টেই। ক্রিকেট বোর্ড তাকে যেটা বলবে, সেটাই করবেন তিনি। বিসিবি চাইলে শ্রীলঙ্কা সফরে অবশ্যই যাবেন তিনি।

মোস্তাফিজের ভাষ্য, ‘যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব। বিসিবি চাইলে (শ্রীলঙ্কা যেতে) রাজি না হওয়ার তো কিছু নাই। দেশের খেলা বা আইপিএলে খেলা- এ বিষয়ে অন্য কোন চাপ নেই।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হওয়া আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজকে ১ কোটি রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

সাকিব আল হাসান এরই মধ্যে আইপিএলের জন্য জাতীয় দল থেকে ছুটি চেয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, সে সময় শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ থাকলে খেলতে পারবেন না। সাকিবের এমন সিদ্ধান্তের পর সবার আগ্রহ ছিল মোস্তাফিজের ওপর। আজ মোস্তাফিজ জানালেন টেস্ট সিরিজের দলে তিনি থাকলে, আগে টেস্টই খেলবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবার আগে দেশ, আমি টেস্ট খেলব : মোস্তাফিজ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১