সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেইল, ৬৬ জনকে ধর্ষণ ডেলিভারি ম্যানের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পেশায় তিনি একজন ডেলিভারি ম্যান। পণ্যের মান নিয়ে মন্তব্য নেওয়ার ছলে প্রথমে নারীদের ফোন করে ভাব জমান তিনি। এরপর ভিডিও কলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি জমিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ। এমন গুরুতর অভিযোগে বিশাল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ডেলিভারি বয়ের বিরুদ্ধে অন্তত ৬৬ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতারের পর রোববার সে এবং তার সহকারীকে ৫ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

পশ্চিমবঙ্গের হুগলিরকেওটার বাসিন্দা বিশাল বর্মা পেশায় একটি অনলাইন বিপণির ডেলিভারি বয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশাল পণ্য পৌঁছে দেওয়ার পর ফিডব্যাক নেওয়ার উছিলায় মহিলাদের ফোন নম্বর সংগ্রহ করত। তার পর নানা কৌশলে তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করত। তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সময়ে ভিডিও কল করে নানা মুহূর্তের ছবির স্ক্রিনশট জমিয়ে রাখত। সুযোগ বুঝে সেই সব ছবি দেখিয়ে নারীদের ব্ল্যাকমেইল করে ধর্ষণ করত। সম্প্রতি এই ঘটনা পুলিশ জানতে পারে চুঁচুড়ার এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে। সেই নারীর অভিযোগ, এমন ফাঁদে ফেলে বিশাল তাকেও ধর্ষণ করেছিল। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার গয়নাও হাতিয়ে নেয়। তিনি দাবি করেন বিশাল সেই সময় তাকে জানায়, যে তিনি তার ৬৬তম ‘শিকার’।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চুঁচুড়া থানার পুলিশ কর্মকর্তা তীর্থসারথি হালদারের নেতৃত্বে একটি দল ব্যান্ডেলের কেওটার ত্রিকোণ পার্কে হানা দেয়। বিশালের বাড়িতে ঢুকে তাকে এক মহিলার সঙ্গে দেখতে পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সেই নারীকেও বিশাল একইভাবে ভয় দেখিয়ে শ্লীলতাহানি করেছে। বিশালের মোবাইল এবং তার কাছে থাকা বেশ কিছু মাইক্রোচিপে অসংখ্য মহিলার ছবি এবং ভিডিও পেয়েছে পুলিশ। অভিযুক্তের দাবি, সে যৌনকর্মীদেরও নিয়ে আসত। একটি ভিডিওতে দেখা গেছে, বিশাল আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে এবং তার পায়ের কাছে হাতজোড় করেছেন এক মহিলা। যদিও বিশালের দাবি সেটা আসল আগ্নেয়াস্ত্র নয়।

বিশালের মোবাইলে পাওয়া ছবি দেখে সুমন মণ্ডল নামে তার এক সহোযোগীর সন্ধান পায় পুলিশ। সুমন পেশায় রংমিস্ত্রি। তিনি কেওটার বাসিন্দা। সুমনের পরিবারের সদস্যদের অবশ্য দাবি, এসব তারা কিছুই জানতেন না। এ নিয়ে বিশালের ঘাড়েই দোষ চাপাচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্তরঙ্গ ভিডিও করে ব্ল্যাকমেইল, ৬৬ জনকে ধর্ষণ ডেলিভারি ম্যানের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১