সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আইপিএল খেলতে টেস্টে সিরিজ থেকে ছুটি নিলেন সাকিব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ২২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মৃদু লড়াই হলো পাঞ্জাব কিংসের। সাকিব আল হাসানকে পাওয়ার লড়াইয়ে এরপরই তাতে জিতে যায় কলকাতা। কাল আইপিএলের নিলাম থেকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের সাকিবকে কলকাতা কিনে নেয় ৩ কোটি ২০ লাখ রুপিতে। সাকিব বিক্রি তো হলেন, কিন্তু এবারের আইপিএলে কি খেলতে পারবেন বাংলাদেশের এই অলরাউন্ডার? আইপিএলের সময় যে আন্তর্জাতিক সিরিজ খেলার কথা বাংলাদেশেরই!

‘সাকিব এই মুহূর্তে টি–টোয়েন্টি খেলতে চায়। টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড
আকরাম খান , ক্রিকেট পরিচালনা প্রধান
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে আগেই মৌখিকভাবে ছুটি চেয়েছেন সাকিব। বিসিবির সবুজসংকেত পাওয়ার পর পরশু রাতে ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানকে ছুটি চেয়ে ই–মেইলও পাঠান তিনি। এরপর কাল আইপিএলের জন্য সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বিষয়টি নিশ্চিত করে কাল রাতে আকরাম খান প্রথম আলোকে বলেন, ‘সাকিব এই মুহূর্তে টি–টোয়েন্টি খেলতে চায়। টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’ পরশু রাতে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সভায় এ নিয়েও আলোচনা হয়েছে।

দিন–তারিখ এখনো চূড়ান্ত না হলেও আইপিএল শুরু হওয়ার কথা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। চলবে প্রায় মে মাসজুড়েই। কিন্তু এপ্রিল–মে, এই দুই মাসেই বাংলাদেশ দল দুটি সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এপ্রিলে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে দুই টেস্টের সিরিজ খেলতে। এরপর মে মাসে তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। সিরিজ দুটির সূচি এখনো চূড়ান্ত না হলেও এপ্রিল–মে মাসে যে সিরিজগুলো হবে, তা চূড়ান্তই। সাকিব টেস্ট সিরিজ থেকে ছুটি চাইলেও ওয়ানডে সিরিজে খেলবেন বলে জানিয়েছেন বিসিবিকে।

শ্রীলঙ্কা সিরিজের আগে এ মাসেই নিউজিল্যান্ডে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শেষ হবে ১ এপ্রিল। মার্চের দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সাকিব আগেই ছুটি নিয়ে রেখেছেন এ সফর থেকেও।

সাকিবের দাম যতটা উঠবে ভাবা হয়েছিল, ততটা ওঠেনি।
আইপিএলে এবার কলকাতার পক্ষে খেলবেন সাকিব।
আইপিএলে এবার কলকাতার পক্ষে খেলবেন
বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে খেলার ব্যাপারে বিসিবি একটা সময়সীমা বেঁধে দিয়েছে। যাতে বলা হয়েছে, আইপিএলে খেলার জন্য নির্বাচিত বাংলাদেশের ক্রিকেটাররা ১৯ মের পর আর টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না। এমনকি এর আগেও যদি আইপিলের সময়ের মধ্যে বাংলাদেশের কোনো সিরিজ হয়, তাহলেও খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড়তে হবে। এ ছাড়া জাতীয় দলের খেলার সময় খেলোয়াড়েরা অন্য কোথাও খেলতে পারবেন না, এমন কথা খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তিতেও আছে। তাহলে টেস্টের সময় আইপিএলের জন্য কেন সাকিবকে ছাড়বে বিসিবি? নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তার কথা, ‘সাকিবকে জোর করে টেস্টে খেলালেও তার কাছ থেকে সর্বোচ্চ সার্ভিসটা পাওয়া যাবে না বলেই মনে করে বোর্ড। তবে আমরা এটাও বুঝি, এতে একটা বাজে উদাহরণ সৃষ্টি হলো।’

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। ওয়ানডে সিরিজে হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। কিন্তু চট্টগ্রামের প্রথম টেস্টে কুঁচকির চোটে ছিটকে পড়ায় খেলতে পারেননি দ্বিতীয় টেস্টেও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইপিএল খেলতে টেস্টে সিরিজ থেকে ছুটি নিলেন সাকিব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১