ডিমলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৩৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১ ২২৮ বার পড়া হয়েছে

এম আই সুজন মিঞা,নীলফামারী প্রতিনিধি।।দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর ডিমলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি)দুপুরে এ উপলক্ষে উপজেলা সদরে অবস্থিত ডিমলা প্রেসক্লাব থেকে একটি আনন্দ র্যালি বেড় হয়ে শহরের প্রধান-প্রধান মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে এসে ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় মিলিত হয়।আলোচনা শেষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম প্রমুখ।এ সময় প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।দিনশেষে রাতে প্রেসক্লাবের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

















