সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পরবর্তী মহামারি হতে পারে নিপা ভাইরাস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক |
গত এক বছর ধরে করোনাভাইরাস মহামারি সামালাতেই ঘাম ছুটে যাচ্ছে বিশ্বের বড় বড় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলোর। প্রাণঘাতী এই ভাইরাস ঠেকাতে দিনরাত কাজ করতে হচ্ছে তাদের। ইতোমধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন বাজারে এসেছে, অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও কয়েকটি। এতে করোনা মহামারি সমাপ্তিতে আশার আলো দেখা দিয়েছে ঠিকই, সঙ্গে প্রশ্নও তুলে দিচ্ছে- পরবর্তী মহামারি ঠেকাতে কতটা প্রস্তুত বিশ্ব?

নেদারল্যান্ড-ভিত্তিক অ্যাকসেস টু মেডিসিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জয়শ্রী কে আইয়ার জানিয়েছেন, সম্প্রতি চীনে প্রায় ৭৫ শতাংশ প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটিই হতে পারে পরবর্তী বৈশ্বিক মহামারি।

তিনি বলেন, নিপা ভাইরাস হলো আরেকটি ক্রমবর্ধমান সংক্রমণ, যা বড় উদ্বেগের কারণ হতে পারে। এটি যেকোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। এমনকি পরবর্তী মহামারি ওষুধপ্রতিরোধীও হতে পারে।

নিপা ভাইরাসের কারণে শ্বাসপ্রশ্বাসে মারাত্মক সমস্যা এবং এনসেফালাইটিস (মস্তিষ্ক ফুলে যাওয়া) সৃষ্টি হতে পারে। প্রাদুর্ভাব কোথায় ঘটছে তার ওপর নির্ভর করে এতে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

নিপা ভাইরাস সাধারণত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশ ও ভারতে খেজুরের রস পানের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত সবচেয়ে ভয়াবহ ১০টি সংক্রামক রোগের একটি নিপা ভাইরাস। অথচ এর মহামারি ঠেকাতে এখন পর্যন্ত বিশ্বের কোথাও কোনো প্রস্তুতি নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরবর্তী মহামারি হতে পারে নিপা ভাইরাস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১