সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাতৃহীন বিড়ালছানাকে দুধপান করিয়ে কুকুরের দৃষ্টান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক |
ক্ষুধায় কাতর ছিল মাতৃহীন একটি বিড়ালছানা। তাকে পরম আদরে কাছে টেনে নেয় পথের এক কুকুর। শুধু তাই নয় বুকের দুধ পান করিয়ে ক্ষুধা নিবারণ করে মাতৃহীন সেই বিড়ালছানার। এই কাজটি নিয়মিতই করে যাচ্ছে কুকুরটি। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে।

ভারতের পশ্চিমবঙ্গের মেদেনীপুরের একটি বাজারে এই ঘটনা ঘটেছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

এ ঘটনায় মুগ্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা জানান, প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলে। সেই নিয়মকে বুঝতে-বুঝতেই এগিয়ে চলে মানবসভ্যতা। তবে প্রকৃতির নিয়ম বোঝা অনেক সময়ই মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। তেমনই এক ঘটনা এই বিড়ালছানাকে কুকুরের লালন করা।

ভিডিওতে দেখা গেছে, মেদেনীপুরের মোহনপুরের বড়াই বাজারে একটি বিড়ালছানাকে দুধ পান করাচ্ছে একটি কুকুর। এই দৃশ্য দেখে খুশিতে ফেটে পড়ছেন এলাকার মানুষজন।

বড়াই এলাকার বাসিন্দা স্বপন নন্দী বলেন, ‘বড়াই বাজারে ওই বিড়ালছানাটি থাকে। ছানাটির মা বেশ কিছুদিন আগে মারা গেছে। তারপর থেকে আমরা খেয়াল করছি, একটি মা-কুকুর বিড়ালছানাটিকে নিজের বাচ্চার মতো করে লালন-পালন করছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত তাকে তিন থেকে চারবার দুধপানও করাচ্ছে কুকুরটি। আমরাই দৃশ্যটি ভিডিও করে রাখি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাতৃহীন বিড়ালছানাকে দুধপান করিয়ে কুকুরের দৃষ্টান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১