১১ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি

কাদের মির্জার বিরুদ্ধে আদালতে যুবলীগ নেতার মামলা! আজকের ক্রাইম-নিউজ

অনলাইন ডেস্ক
নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রিয়াজ উদ্দিন নামে এক যুবলীগ নেতা।

বৃহস্পতিবার জেলার সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়। রিয়াজ উদ্দিন জেলার সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।

আদালতে দায়ের হওয়া মামলা ও বাদির সঙ্গে কথা বলে জানা গেছে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাম্প্রতিক সময়ের বক্তব্যে নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান সামছুদ্দিন জেহানসহ বাদী ও দলের লোকজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া বক্তব্য দেয়ার সময় আযান দেয়া নিয়েও আবদুল কাদের মির্জার একটি উক্তি মামলায় উল্লেখ করে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে।

মামলায় বাদীর আইনজীবী পলাশ চন্দ্র সাহা জানান, বাদী রিয়াজ উদ্দিন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি দেয়া তার একটি বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে দণ্ডবিধির ২৯৮/৫০০/৫০১ ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তবে কোম্পানীগঞ্জ আমলী আদালতের বিচারক বৃহস্পতিবার অনুপস্থিত থাকায় আগামী রোববার মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

মামলার বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, অতীতেও আমার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হয়েছিল। এবার সত্য কথা বলায় দলের কিছু দুষ্কৃতিকারীর গায়ে লেগেছে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল বলেন, মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে বসুরহাট বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়েছে। এছাড়া এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র আবদুল কাদের মির্জা তার ব্যক্তিগত মতামত তুলে ধরবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019