সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাইডেনের ডেস্কে চিঠি রেখে গেছেন ট্রাম্প। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
হোয়াইট হাউস ছাড়ার আগে ওভাল অফিসে জো বাইডেনের জন্য চিঠি রেখে গেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে উত্তরসূরির জন্য বিদায়ী প্রেসিডেন্টের এই ‘গোপন চিঠি’ রেখে যাওয়ার নিয়ম বহুদিনের। কিন্তু অভিষেক অনুষ্ঠানের রীতিনীতিগুলোতে বুড়ো আঙুল দেখানো ট্রাম্প সেটি মানবেন, তা হয়তো আশা করেননি অনেকেই।

তবে হোয়াইট হাউস ছাড়ার আগে এ রিপাবলিকান নেতা নতুন প্রেসিডেন্টের জন্য সেই চিঠি রেখেছেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি জুড ডিয়ার। খবর মায়ামি হেরাল্ডের।

শুধু ডোনাল্ড ট্রাম্পই নন, নতুন ফার্স্ট-লেডির জন্য স্বাগত চিঠি রেখেছেন মেলানিয়া ট্রাম্পও। ঘটনার সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

তবে ট্রাম্প ও মেলানিয়া তাদের উত্তরসূরির জন্য চিঠিতে কী লিখেছেন, তা এখনও নিশ্চিত নয়।

স্ত্রীকে নিয়ে ইতোমধ্যেই হোয়াইট হাউস থেকে পাকাপোক্তভাবে বিদায় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এতে চড়ে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প দম্পতি। সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে কোথাও বের হতে দেখা যায়নি। এক সপ্তাহ পর তিনি শেষবারের মতো হোয়াইট হাউস থেকে বিদায় নিলেন। জয়েন্ট বেস অ্যান্ড্রিউয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা ট্রাম্পের। এরপর সেখান থেকে তিনি যাবেন ফ্লোরিডার পাম বিচে।

ফলে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস যখন শপথ নেবেন তখন হোয়াইট হাউস থেকে বহু দূরে থাকবেন ট্রাম্প। ফলে গত দেড় শতাব্দী ধরে তিনিই প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে তার পরবর্তী উত্তরসূরির শপথ অনুষ্ঠানে থাকছেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাইডেনের ডেস্কে চিঠি রেখে গেছেন ট্রাম্প। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১