সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

গরুর মাংস খেয়ে বিপাকে ৫ ভারতীয় ক্রিকেটার! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ৩৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
মহামারি করোনা ভাইরাসের কারণে ক্রিকেট মাঠে ফিরে এলেও কঠোর বিধিনিষেধ মানতে হচ্ছে ক্রিকেটারদের। কিন্তু এই নিয়ম ভেঙে অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ক্রিকেট দলের পাঁচ সদস্য রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। এরপরেই তাদের আইসোলেশনে পাঠানো হয়।

অস্ট্রেলিয়া সফরে নতুন বছরের প্রথম দিনে মেলবোর্নে একটি ইনডোর ভেন্যুর রেস্তোরাঁয় খেতে যান ভারতীয় ক্রিকেটার রোহিত, ঋষভ পন্থ, শুবমন গিল, পৃথ্থী শ ও নভদ্বীপ সাইনি। পরে এই মুহূর্তটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এক ভারতীয় ক্রিকেট ভক্ত সেই রেস্তোরাঁয় থাকা ক্রিকেটারদের ভিডিওটি পোস্ট করেন। নভলদিপ সিং নামের ওই সমর্থক টুইট করে জানান, সেদিন তিনি ক্রিকেটারদের বিল পরিশোধ করেন এবং পন্থের সঙ্গে আলিঙ্গন করার সুযোগ পান।
টুইটারে তার পোস্ট করা তার ছবিগুলোর মাঝে ছিল রোহিতদের খাবারের বিলও। আর সেই বিলের ছবি দেখেই চটে গেছেন ভারতীয়রা। কারণ ওই বিলে যে মেন্যু লেখা তাতে গরুর মাংসের একটি রেসিপিও ছিল, যা সনাতন ধর্মালম্বীদের জন্য নিষিদ্ধ। ভারতীয়রা ওই বিলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে রোহিতদের রীতিমত তুলোধুনা করছেন।

এদিকে বিধিনিষেধ না মেনে আইসোলেশনে থাকার কারণে রোহিতসহ ওই চার ক্রিকেটারের দুই টেস্টে খেলাও অনিশ্চিত হয়ে গেছে। এছাড়া তাদের বিল মিটিয়ে আলোচনায় আসা নভলদিপ পরেছেন বিপাকে। রোহিতদের এই অবস্থার জন্য তাকেই দায়ী করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। হত্যার হুমকিও পাচ্ছেন তিনি। চাপে পড়ে টুইট করে ক্ষমা চেয়েছেন তিনি।
সূত্র: ইন্ডিয়া ডট কম/ টাইমস নাও ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরুর মাংস খেয়ে বিপাকে ৫ ভারতীয় ক্রিকেটার! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১