সংবাদ শিরোনাম ::
জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

গঠন করা হলো চুয়াডাঙ্গা অনলাইন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ৩৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় অনলাইন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যাণ্ডে শুক্রবার (১লা জানুয়ারী) বিকাল ৪টার সময় সম্পাদক পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক গ্রামবার্তা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রয়টার্স এর সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দীন আহাম্মেদ সান্টু , সর্বশেষ সংবাদ এর সম্পাদক ও প্রকাশক শামসুজ্জোহা পলাশ, দৈনিক আমাদের চুয়াডাঙ্গা’র সম্পাদক ও প্রকাশক হাসানুজ্জামান, জয় নিউজ সেভেনের সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম, বিডি ফোকাস ডটকমের সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান, ক্রাইম নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মোঃ আরিফ এবং জনতার টিভি নিউজ ডটকমের প্রতিনিধি এম.এ.আর নয়ন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য কমিটি গঠনের কোন বিকল্প নাই। চুয়াডাঙ্গা জেলায় অনলাইন নিউজ পোর্টালের যে সমস্ত সম্পাদক আছে আমরা সবাই যদি এক প্লাটফর্মে দাঁড়াতে পারি তাহলে আমাদের মনোবল, সাহস দুইটায় আরও বহুগুণ বেড়ে যাবে। সেইসাথে আমাদের প্রতিনিধিরা আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে৷ তবে আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবো। কেউ যদি কমিটির গঠনতন্ত্র অমান্য করে তাহলে আমরা কেউই তার পাশে কোনসময়ই দাঁড়াবো না।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতিতে বাংলাদেশ রয়টার্সের সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দীন আহাম্মেদকে আহবায়ক এবং গ্রামবার্তা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদের মধ্যে ১নং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সর্বশেষ সংবাদের সম্পাদক ও প্রকাশক শামসুজ্জোহা পলাশ, ২নং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন জয় নিউজ সেভেনের সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম, ৩নং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ক্রাইম নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক সাকিব হাসান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বিডি ফোকাস ডটকমের সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান, দৈনিক আমাদের চুয়াডাঙ্গা’র সম্পাদক ও প্রকাশক হাসানুজ্জামান, জনতার টিভি নিউজ ডটকমের প্রতিনিধি এম.এ.আর নয়ন, জাগো ভয়েসের সম্পাদক ও প্রকাশক রহিদুল ইসলাম রহিদ, সিডি লাইভ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ, শীর্ষ নিউজের সম্পাদক ও প্রকাশক শাহাজালাল বাবু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গঠন করা হলো চুয়াডাঙ্গা অনলাইন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১