সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জাপান সাগরের-রাশিয়া ও চীনের যৌথ বিমান মহড়া। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: জাপান সাগর ও পূর্ব চীন সাগরের আকাশে কৌশলগত বোমারু বিমান দিয়ে মহড়া চালিয়েছে রাশিয়া ও চীন। গত এক বছরের মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয়বার এ ধরনের মহড়া অনুষ্ঠিত হলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ার দু’টি টিইউ-৯৫এমএস এবং চীনের চারটি এইচ-৬কে কৌশলগত বোমারু বিমান এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স এবং চীনা পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দূরপাল্লার বিমান দিয়ে দ্বিতীয়বারের মতো যৌথ মহড়া চালিয়েছে।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, দু’দেশের মধ্যকার সামরিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এ মহড়া চালানো হয়েছে এবং ‘তৃতীয় কোনো দেশকে টার্গেট করে’ এ মহড়া চালানো হয়নি। এছাড়া, এতে আন্তর্জাতিক আইনও কঠোরভাবে মেনে চলা হয়েছে।

রাশিয়া ও চীনের সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছে বলে সিউল প্রতিবাদ জানানোর পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিবৃতি দিল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চীন তাদেরকে বলেছে, একটি চীনা সামরিক বিমান নিয়মিত উড্ডয়নে অংশ নিতে গিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, “মনে হচ্ছে চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে, তবে বিষয়টি আরো খতিয়ে দেখতে হবে।” দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইউনহ্যাপ জানিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির ব্যাপারে বেইজিং ও মস্কোকে সতর্ক করে দিয়েছে সিউল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাপান সাগরের-রাশিয়া ও চীনের যৌথ বিমান মহড়া। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০