সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

এক বেকার যুবকের প্রেমকাহিনি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ ২৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পড়াশোনা শেষ করে ঢাকায় আসে রাজীব। চোখে রঙিন স্বপ্ন। চাকরির ইন্টারভিউ আর একটি মেয়ের ভালোবাসা—এই দুইয়ের ফাঁকে টিউশনি করে কোনোমতে টিকে থাকার চেষ্টা করে রাজীব। হঠাৎ রাজীবের প্রতি প্রবলভাবে আসক্ত হয়ে পড়ে তার এক অল্পবয়সী ছাত্রী। সেই প্রলোভনে সাড়া দিয়ে জীবনটাকে ভোগ করাটাই হয়তো ছিল নিরাপদ। বড়লোক বন্ধুর অবমাননা সহ্য করলে ভালো কোনো চাকরি জোটানোটাও কঠিন হতো না। এমনকি ছাত্ররাজনীতির চোরাপথে হাঁটলে জীবনের অঙ্কটাও অনেক সরল হতে পারত। কিন্তু প্রবল আত্মমর্যাদাবোধ রাজীবকে এসব কিছুই করতে দিল না।

এসব প্রলোভন এড়িয়েই সে জীবনে জয়ী হতে চায়। চাকরির জন্য যুদ্ধ, এক ভয়াবহ সাইকোপ্যাথের সঙ্গে দ্বন্দ্ব আর ভালোবাসার মেয়েটির সঙ্গে সংসার—এসব দোলাচলের মধ্যেই সে এগিয়ে যেতে থাকে। কিন্তু গন্তব্য কত দূর এবং কতটা সরল? এই নিয়েই আসিফ নজরুলের অনবদ্য উপন্যাস ‘বেকার দিনের প্রেম’।

সম্প্রতি এই উপন্যাসের চতুর্থ মুদ্রণ বাজারে এনেছে প্রকাশনা সংস্থা প্রথমা।

আসিফ নজরুলের জন্ম ১২ জানুয়ারি ১৯৬৬, ঢাকার লালবাগে। সাংবাদিক হিসেবে একসময় তাঁর বহুল পরিচিতি ছিল। নব্বইয়ের দশকের শুরুতে উপন্যাস লেখা শুরু করেন। তখন ‘নিষিদ্ধ কয়েকজন’, ‘ক্যাম্পাসের যুবক’, ‘আক্রোশ’সহ তাঁর বিভিন্ন উপন্যাস পাঠকপ্রিয়তা অর্জন করে। সম্ভাবনাময় একজন ঔপন্যাসিক হিসেবেও তিনি আলোচিত হন। তবে পিএইচডি করতে লন্ডনে যাওয়ার পর তাঁর সৃজনশীল লেখালেখি থেমে যায়।

দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। খ্যাতি অর্জন করেন প্রথম আলোর কলামিস্ট ও টিভি টক শোর আলোচক হিসেবে। দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে লেখেন উপন্যাস ‘অসমাপ্তির গল্প’ (প্রথমা প্রকাশন)।

‘বেকার দিনের প্রেম’ বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ২৫০ টাকা।

পাওয়া যাবে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। এ ছাড়া ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন prothoma.com থেকে। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।

বইয়ের আলোচনাবইপত্র-অন্য আলো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক বেকার যুবকের প্রেমকাহিনি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০