সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

দেশে সোনার দাম আবার কমছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে সোনার দর নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম আবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার কমছে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৬৬৭ টাকা। নতুন দর বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত আজ মঙ্গলবার রাত ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। সর্বশেষ গত ২৫ নভেম্বর সোনার দাম ভরিতে সাড়ে ২ হাজার ৫০৭ টাকা কমিয়েছিল সমিতি। সব মিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৬৭৩ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আনেনি জুয়েলার্স সমিতি। ভালো মানের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা।

সোনার দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সোনার দরের উত্থান-পতন সত্ত্বেও ব্যবসার অচল অবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয়বার মতো সোনার দাম কমানো হচ্ছে।

সোনার নতুন দর বুধবার থেকে কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৬৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৩ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৯৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫১ হাজার ৬১৩ টাকায়। বুধবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমছে।

কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দর ছিল ঊর্ধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন সোনার দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪ জুলাই ২ হাজার ৯১৬ টাকা এবং ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তারপর দুই দফায় কমে ৪ হাজার ৯৫৮ টাকা।
নভেম্বর মাসজুড়েই বিশ্ববাজারে কমেছে সোনার দাম। অথচ কয়েক মাস আগেই নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুর দাম বলা যায় আকাশ ছুঁয়ে ফেলে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা, করোনাভাইরাসের দ্বিতীয় দফা ঢেউ ও ডলারের দাম কমে যাওয়ায় মানুষ সোনাকে নিরাপদ বিনিয়োগ বলে মনে করেছিল। তবে করোনার টিকা আসা ও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জটিলতা কেটে যাওয়ায় পরিস্থিতি বদলে যায়। গত ২০ নভেম্বর বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৮৭১ ডলার। মঙ্গলবার সেটি আরও কমে ১ হাজার ৮১১ ডলার হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে সোনার দাম আবার কমছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০