সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হাসপাতালে আগুন লেগে ৫ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। স্থানীয় সময় শুক্রবার ভোরে গুজরাটের রাজকোটের শিবানন্দ হাসপাতালে এ আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়া।
ওই সংবাদে বলা হয়, করোনা মহামারীকালে রাজকোট শহরের শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়। শুক্রবার ভোরে হাসপাতালের আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালটিতে ৩৩ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন রোগী ছিলেন। বাকি রোগীদের শিবানন্দ হাসপাতাল থেকে অন্যত্র সরানো হচ্ছে।

আইসিইউ থেকেই আগুনের সূত্রপাত হলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রাজকোটের ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, শিবানন্দ হাসপাতালের আগুন নেভানো হয়েছে। আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে রোগী রাখার অবস্থা নেই। অন্য কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। তাই শিবানন্দ হাসপাতালের কোভিড রোগীদের অন্যত্র সরানো হচ্ছে। এছাড়া দগ্ধ রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

গত ৬ আগস্ট গুজরাটের আহমাদাবাদের নবরঙপুর এলাকায় একটি বেসরকারি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে ৮ জন রোগী মারা যান।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসপাতালে আগুন লেগে ৫ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০