সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরিশালে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছ চুরি অভিযোগে মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহমুদ তারিক খানসহ তার সহযোগীদের বিরুদ্ধে পুকুরের মাছ লুটে নেওয়া এবং চাঁদার দাবিতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কউন্সিলর শরীফ মো: আনিছুর রহমান বাদী হয়ে সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলা নং এমপি ৩০৬/২০২০। আদালত মামলাটি গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এই মামলার অন্য আসামিরা হচ্ছেন- শাওন হাওলাদার, সাগর হাওলাদার, রুবেল খান, হাসান হাওলাদার, মিজান ফরাজী, আউয়াল খান, শাহান শিকদার, নজরুল হাওলাদার, মন্টু দাস, হাসান হাওলাদার, রানা, জামাল, পারভেজ এবং জাফর। এছাড়া অজ্ঞাতনামা ৫/৭জন আসামী রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী বরিশাল আইনজীবী সহকারী সমিতির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তফসিল সম্পত্তি ডিক্রিমূলে ও বিএস রেকর্ডমূলে মালিক এবং ভোগ দখল করে আসছেন। তফসিল সম্পত্তি লালা দীঘিতে রুই কাতলা মৃগেল, কালী বাউস, তেলাপিয়া ও কার্প জাতীয় বিভিন্ন প্রকার মাছ চাষ করছেন। দিঘির মাছ বড় হওয়ায় আসামীদের লোলুপ দৃষ্টি পড়ে। দিঘিতে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতীর মাছ রয়েছে। আসামীরা এলাকায় প্রকাশ্যে ও অপ্রকাশ্যভাবে প্রচার করে আসছিল যে দিঘির মাছ জোরপূর্বক লুটে নিবে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন বাদী। এরপর আসামীরা ক্ষিপ্ত হয়ে আক্রোশপোষণ করে গত ৭ নভেম্বর নামধারী আসামীরা এবং অজ্ঞাত বেশ কয়েক জন সন্ত্রাস প্রকৃতির লোকসহ দেশীয় অস্ত্র সস্ত্রসহ মাছ ধরার জালের নিয়ে দিঘীতে অনাধিকার প্রবেশ করে। এসময় আনুমানিক ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতীর মাছ ধরে। বাদী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাছ ধরতে বাধা প্রদান করেন। আসামীরা তাদের হাতে থাকা লোহার রড দিয়ে বাদীর সাথে আসা সাক্ষীদের পিটিয়ে জখম করে।

এবং তফসিলভুক্ত লালা দিঘিতে আসতে নিষেধ করে। আসামীরা প্রকাশ করে দিঘিতে মাছ চাষ করতে হলে তাদেরকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। আসামীরা বাদী ও সাক্ষীগণকে প্রাণনাশের হুমকি দিয়ে মাছ নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাদী বিষয়টি গণ্যমান ব্যক্তিবর্গকে জানিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে। মিমাংসার চেষ্টায় ব্যর্থ হওয়ায় মামলা করতে বিলম্ব ঘটে।
এলাকায় নানা অপকর্মের হোতা শাফিন মাহমুদ তারিকসহ তার সাঙ্গপাঙ্গদের লাগাম টেনে ধরতে পুলিশ কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বাদী শরীফ মো. আনিছুর রহমান।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মাছ চুরি অভিযোগে মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০