সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নলছিটিতে স্কুল ছাত্রীকে নিপীড়নের পর গা ঢাকা দিলেন শিক্ষক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ::

সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ঝালকাঠির নলছিটিতে মো. রিপন হোসেন হাওলাদার নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে ওই ছাত্রীর মা নলছিটি থানায় এ মামলা দায়ের করেন।

শিক্ষক রিপন হোসেন হাওলাদার উপজেলার মানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং শহরের পুরানবাজার এলাকার মো.তাহের হাওলাদারের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস যাবৎ শিক্ষক রিপন হাওলাদার তার প্রতিবেশী ওই ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন। গত ২১ অক্টোবর সকালে তিনি ওই ছাত্রীকে বাসার সম্মুখে একা পেয়ে ঝাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে তার শ্লীলতাহানি করেন। ওই সময় ছাত্রীর ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এলে রিপন সটকে পড়েন। এ ঘটনার পর থেকে তিনি গাঢাকা দিয়েছেন৷

অভিযোগের ব্যাপারে জানতে ওই শিক্ষকের মোবাইলফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক রিপন হাওলাদারের বিরুদ্ধে ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে স্কুল ছাত্রীকে নিপীড়নের পর গা ঢাকা দিলেন শিক্ষক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০