সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

পাঁচ দিন ইন্টারনেটের গতি কিছুটা কম হতে পারে।আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: দেশে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন ইন্টারনেটের গতি কিছুটা কম হতে পারে। সাবমেরিন ক্যাবলের জরুরি মেরামত কাজের জন্য এ সমস্যা হতে পারে বলে জানিয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুরু করে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত এ মেরামতের কাজ চলবে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, দেশের কোনো কোনো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে। সেটিই মেরামত করা হচ্ছে। দেশের যেসব আইআইজি ওই কেবলটি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। তবে বাকিদের সমস্যা হবে না।

তিনি জানান, বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’এ যুক্ত হয় ২০০৫ সালে। এই সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন পথে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত। ওই সাবমেরিন ক্যাবলটি অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ অংশে কোনো মেরামতের কাজ হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ দিন ইন্টারনেটের গতি কিছুটা কম হতে পারে।আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০