সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা

সেলিমের পুত্র ইরফান শিগগিরই কাউন্সিলর পদ থেকে বরখাস্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফের উপর উগ্র হামলার ঘটনায় দাপুটে সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান শিগগিরই কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হতে যাচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে। তাহলে কী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে শিগগিরই বরখাস্ত হতে যাচ্ছেন ইরফান? এমন প্রশ্ন ভেসে বেড়াচ্ছে অনেকের মুখে। যেহেতু ইতোমধ্যে অবৈধভাবে মাদক, অস্ত্র এবং ওয়াকিটকি রাখার অপরাধে ইরফানকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাবের বিশেষ অভিযানের দিন আজ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বরখাস্ত সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় স্থানীয় সরকার সচিব হেলালুদ্দিন আহমেদের কাছে।
দণ্ডপ্রাপ্ত হওয়ায় ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হবে কি না এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার সচিব হেলালুদ্দিন আহমেদ আরটিভি নিউজকে বলেন, ইরফান মোহাম্মদ সেলিম বা যেকোনো কাউন্সিলরের বিরুদ্ধে অপরাধের কারণে আদালত কর্তৃক দণ্ড প্রদানের ঘটনা ঘটলে সেই বিষয়টি যদি সিটি করপোরেশন কর্তৃক লিখিত আকারে মন্ত্রণালয় আসে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গতকাল ধানমণ্ডিতে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে আজ সোমবার দুপুরে সোয়ারি ঘাটের দেবী দাস লেনে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। নয়তলা ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলা থাকতেন ইরফান চৌধুরী। সেখানে লাইসেন্সহীন দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি এয়ারগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়। পরে এ ঘটনায় ওই বাসা থেকে ইরফান ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে গ্রেপ্তার করে মদ্যপান ও ওয়াকিটকি ব্যবহারের জন্য এক বছর করে কারাদণ্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেলিমের পুত্র ইরফান শিগগিরই কাউন্সিলর পদ থেকে বরখাস্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০