সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

দুটি হেলিকপ্টার পাচ্ছে পুলিশ বাহিনী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

‘সিলেটের রায়হান হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুতই গ্রেপ্তার করা হবে’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আলোচিত এ হত্যাকাণ্ডের মূল আসামিকে শিগগিরই ধরা হবে। অপরাধীরা কেউ ছাড় পাবে না। পুলিশ কোনো অপরাধ করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।’

পুলিশের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ যেখানেই অন্যায় করছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের ছাড় দেওয়া হয়নি। তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। নৈরাজ্যকারী কেউ ছাড় পাবে না। ’

মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। দ্রুতই পুলিশ বাহিনীতে দুটি হেলিকপ্টার প্রদান করা হবে। এছাড়াও পুলিশের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।

এর আগে মন্ত্রী সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।

এ সময় ‍উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোট মনির, হাসান ইমাম খান সোহেল হাজারী, আতাউর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুটি হেলিকপ্টার পাচ্ছে পুলিশ বাহিনী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০